চাচাত বোনকে ধর্ষণের চেষ্টা
ঢাকার সবুজবাগে চাচাতো বোনকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।
সোমবার মামলার পর জাহিদুল ইসলাম (২৫) নামে ওই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সবুজবাগ থানার ওসি সোহরাব হোসেন।
তিনি বলেন, স্থানীয় একটি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ওই তরুণীকে বাসার কাছে নিরিবিলি স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান তার চাচাত ভাই জাহিদুল। মেয়েটির চিৎকারে লোকজন ছুটে এলে ওই যুবক পালিয়ে যান।
ওই তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
