২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজউক ও পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এবং পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2020, 09:18 PM

Updated : 18 Aug 2022, 02:18 PM

রাজউকের সদস্য মোহাম্মদ সাঈদ নূর আলম প্রতিষ্ঠানটি চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আব্দুল ফাত্তাহকে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের আদেশ জারি হয়।

গত ৩০ ডিসেম্বর রাজউক চেয়ারম্যান সুলতান আহমেদকে পদোন্নতি পেয়ে বিদ্যুৎ বিভাগের সচিব নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সাঈদ নূর আলম রাজউক চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

আলাদা আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

আর অবসরে যাওয়ার সুবিধার্থে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান শেখ মিজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।