ঢাকায় হয়ে গেল ব্যতিক্রমধর্মী শিল্পপ্রদশর্নী ‘এককদম’
রাজধানীর কারওয়ানবাজারের এজে টাওয়ারে আট দিনব্যাপী ‘এককদম’ শীর্ষক এক ব্যতিক্রমধর্মী শিল্পপ্রদশর্নী শনিবার শেষ হয়েছে।
আন্তর্জাতিকমানের সমসাময়িক শিল্প যা বিশ্বে প্রচলিত ও সমাদৃত, এমন সকল শিল্পকর্মের প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশি তরুণ শিল্পীদের সমর্থন, প্রচার ও এক জায়গায় করার লক্ষ্যে এই শিল্পপ্রদর্শনীর আয়োজন করে ‘প্ল্যাটফর্ম’ নামের একটি সংগঠন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত ৪ জানুয়ারি এই শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত ছিল।
