২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ধানমণ্ডির বাড়িতে জাল নোটের কারখানা

রাজধানীর ধানমণ্ডি এলাকার এক বাড়িতে জাল নোটের এক কারখানার সন্ধান পেয়েছে র‌্যাব-১০।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2020, 03:21 PM

Updated : 10 Oct 2022, 06:53 PM

শুক্রবার সকাল থেকে ধানমণ্ডি ৭/এ এলাকার ওই বাড়ির তৃতীয় তলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করার কথা জানিয়েছেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল ওই বাসায় অভিযান চালিয়ে সাইফুল ও শাহ আলম নামে দুজনকে গ্রেপ্তার করে।

তল্লাশি চালিয়ে বাসা থেকে জাল নোট তৈরির একাধিক মেশিন এবং ১০০০ ও ৫০০ টাকার বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়।

সাইফুর রহমান বলেন, নোটগুলো তারা গুণে দেখেছেন। তবে তাদের প্রাথমিক ধারণা, মুদ্রামানে টাকার অংক কোটি ছাড়িয়ে যাবে।

অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।