২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার

সিলেটের বিভাগীয় কমিশনারকে ঢাকায় বদলি করে সিলেট বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 10:26 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. মশিউর রহমানকে সিলেটের বিভাগীয় কমিশনার করে পাঠানো হয়েছে।

বুধবার তাদের নিয়োগের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ জয়নুল বারীকে গত ৩০ ডিসেম্বর পদোন্নতি দিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়।