২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

৯ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ভাষাসৈনিক ও অসুস্থ মুক্তিযোদ্ধাসহ ২৩ জন ব্যক্তি এবং ১৯৭১-গণহত্যা নির্যাতন আর্কাইভ ও জাদুঘরকে মধ্যে মোট ৮ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2020, 11:54 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

সোমবার সন্ধ্যায় গণভবনে এক অনুষ্ঠানে তিনি এই অনুদানের চেক হস্তান্তর করেন। পাশাপাশি দুটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দেওয়া হয় মাইক্রোবাস।

অনুদানের চেক পাওয়া ব্যক্তিদের মধ্যে ভাষাসৈনিক, অসুস্থ মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, চলচ্চিত্র পরিচালক, বিএনপি-জামায়াত জোট সরকারের নির্যাতনের শিকার পরিবার, আওয়ামী লীগ নেতাকর্মী এবং সড়ক দুর্ঘটনায় নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যরা রয়েছেন।

২০১৬ সালে ভারতের গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বাদশ এসএ গেমসে সাঁতার, ভারোত্তলন ও শুটিংয়ে স্বর্ণজয়ী ক্রীড়াবিদ মাহফুজা খাতুন শিলা, মাবিয়া আক্তার সীমান্ত এবং শাকিল আহমেদের দেওয়া হয় ফ্ল্যাট।

এছাড়া ঢাকার পল্লবীর বঙ্গবন্ধু সরকারি কলেজ এবং নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের জন্য মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।