২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সপ্তাহে পদক পেলেন ১১৮ জন

‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’- এই স্লোগান নিয়ে চলতি বছরের পুলিশ সপ্তাহের সূচনা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2020, 03:59 PM

Updated : 18 Aug 2022, 02:16 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন।

তিনি সারা দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যদের প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে এ অনুষ্ঠানে ১১৮ জন সদস্যকে বাংলাদেশ পুলিশ মেডাল (বিপিএম), প্রেসিডেন্ট পুলিশ মেডাল (পিপিএম) এবং আইজিপি পদক দেওয়া হয়।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় অপরাধ দমনে আস্থা ও বিশ্বাস অর্জনের মধ্য দিয়ে জনগণের বাহিনী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান।

পুলিশ বাহিনীর উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেওয়া পদক্ষেপ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজি এবং স্বরাষ্ট্র সচিব পৃথক বাণী দিয়েছেন। সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে ক্রোড়পত্র। টেলিভিশন ও বেতারে থাকছে বিশেষ অনুষ্ঠান।

সপ্তাহব্যাপী এ আয়োজনের মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরবেন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

পদক পেলেন যারা:

বিপিএম সাহসিকতা- হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের এএসআই প্রয়াত মো. আক্তার হোসেন (মরণোত্তর), র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, মোহাম্মদপুর র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী, ঢাকা মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার মীর আবু তৌহিদ, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম, ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের (সিটিটিসি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম নাজমুল হক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহসান হাবীব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মেজবাহ উদ্দিন আহম্মেদ, র‌্যাব সদর দপ্তরের সার্জেন্ট মো. শহীদুল ইসলাম, বগুড়া শেরপুর থানার এএসআই নান্নু মিয়া ও উওরা র‌্যাব-১ এর সৈনিক মো. রাকিব হোসেন।

বিপিএম সেবা- পিবিআইয়ের ডিআইজি বনজ কুমার মজুমদার, খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মহিদ উদ্দিন, র‌্যাব সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুবুর রহমান ভূঁইয়া, র‌্যাব দপ্তরের লেফটেন্যান্ট কর্নেল মীর আসাদুল আলম, ইবি এয়ার উইং, ইন্টেলিজেন্স উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব আলম, নৌ পুলিশের পুলিশ সুপার শফিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জামিল হাসান, স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার হাসিবুল আলম, পুলিশ সদরদপ্তরের এআইজি এএফএম আনজুমান কালাম, এআইজি তামান্না ইয়াসমীন, এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম, এআইজি মিলন মাহমুদ, কক্সবাজার জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, এসবির বিশেষ পুলিশ সুপার জেরিন আখতার, বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমান, ডিএমপির ডিবি দক্ষিণের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রাজীব আল মাসুদ, কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মিশুক চাকমা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহফুজা লিজা, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল হুদা আশরাফী, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ সুপার নজরুল ইসলাম মিয়া, কাউন্টার টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ কমিশনার অহিদুজ্জামান নুর, সহকারী পুলিশ কমিশনার ধ্রুব জ্যোতির্ময় গোপ, স্পেশাল ব্রাঞ্চের পুলিশ পরিদর্শক ইউনুস আলী শেখ, ডেমরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই আশুতোষ শীল, স্পেশাল ব্রাঞ্চের এএসআই মোহাম্মদ মোহন মিয়া ও কাউন্টার টেরোরিজম ইউনিটের কনস্টেবল সালমান হাজারী।

পিপিএম সাহসিকতা পেয়েছেন- বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. আরিফুর রহমান মণ্ডল, র‌্যাব সদর দপ্তরের উপ-পরিচালক মেজর এস এম সুদীপ্ত শাহীন, ইন্টেলিজেন্স উইংয়ের মেজর শাহীন আজাদ, বরিশাল র‌্যাব-৮ এর মেজর খান সজিবুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ নেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরে আলম, নারায়ণগঞ্জ র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন, কাউন্টার টেরোরিজম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের ইনচার্জ রাজেস বড়ুয়া, চট্টগ্রামের রাউজান থানার ওসি মোহাম্মদ কেপায়েত উল্লাহ, পুলিশ সদরদপ্তরের এসআই মো. সোহাগ মিয়া, শ্যামপুর থানার এসআই সোহাগ চৌধুরী, মানিকগঞ্জের সিংগাইর থানার এসআই মো. আল মামুন, টাঙ্গাইলের দেলদুয়ার থানার এসআই মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই মো. জুলহাজ উদ্দিন, কিশোরগঞ্জের তাড়াইল থানার এসআই রাজীব আহম্মেদ, ডিএমপির ওয়ারী বিভাগের শ্যামপুর থানার এএসআই মাসুম বিল্লাহ, কাউন্টার টেরোরিজম ইউনিটের এএসআই সোলাইমান হোসেন, রাজশাহী মহানগর পুলিশের এএসআই মো. মাইনুল ইসলাম ও কাউন্টার টেরোরিজম ইউনিটের নায়েক মোহাম্মদ রাসেল মিয়া।

পিপিএম সেবা পেয়েছেন - খুলনা র‌্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ, কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ, উত্তরা ১১ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক (পুলিশ সুপার) শাহীনা আমীন, ঢাকা মহানগর পুলিশের উপ- পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার কে এম আরিফুল হক, ডিএমপির ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহ ইফতেখার আহমেদ, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুল ইসলাম, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মনজুর রহমান, র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের মেজর মো. মনিরুল ইসলাম, ইন্টেলিজেন্স ইউংয়ের মেজর মাহমুদ হাসান তারিক,, পিবিআই যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়জুর রহমান, পিবিআই ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউদ্দৌলা রেজা, গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম, হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আরিফুল ইসলাম, ডিবি পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুল ইসলাম, র‌্যাব সদর দপ্তরের ইন্টেলিজেন্স উইংয়ের অতিরিক্ত পুলিশ সুপার সাইদ আহম্মেদ, নরসিংদী জেলার সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) থান্দার খায়রুল হাসান, ডিএমপির মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম সোহাগ, এসএসএফের এএসপি মো. মিরাজুল ইসলাম, সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল চাকমা, উওরা র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন ও সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান, বাগেরহাট জেলার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, পুলিশ সদরদপ্তরের পরিদর্শক মো. জিয়াউর রহমান, স্পেশাল ব্রাঞ্চের পরিদর্শক মো. কাওছার আহম্মেদ, সিআইডির পরিদর্শক মো. ইব্রাহিম হোসেন, শাহবাগ থানার ওসি আবুল হাসান, ডিএমপির আরওআই কাইয়ুম শেখ, গেন্ডারিয়া থানার ওসি সাজু মিয়া, চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন, বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এইচ এম আব্দুর রহমান মুকুল, শরীয়তপুর ডামুড্যা থানার ওসি মেহেদী হাসান, পিবিআই গাজীপুর জেলার পরিদর্শক মো. হাফিজুর রহমান ও পিবিআই ফেনী জেলার পরিদর্শক মোহাম্মদ শাহ আলম, বরিশাল অঞ্চলের হিজলা নৌ পুলিশ ইউনিটের পরিদর্শক মো. বেলাল হোসেন, স্পেশাল ব্রাঞ্চের এসআই মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার এসআই মো. মামুনুর রশীদ, ঢাকা জেলার গোয়েন্দা শাখার এসআই মো. বিলায়েত হোসেন, সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ইয়াছিন আরাফাত, চাঁপাইনবাবগঞ্জ জেলার নারী ও শিশু সহায়তা ডেস্কের ইনচার্জ এসআই মোছা. ইসমাতারা, বগুড়া জেলার গোয়েন্দা শাখার এসআই মো. ওয়াদুদ আলী, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এসআই মো. ফিরোজ সরকার, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আক্রাম হোসেন, ঝিনাইদহ জেলার এএসআই মো. শরিফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলার এএসআই মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এএসআই বিকাশ চন্দ্র সরকার, বগুড়া জেলা গোয়েন্দা শাখার এএসআই মো. রানা হামিদ, নৌ পুলিশ ঢাকার কনস্টেবল জীবন সিকদার ও খাগড়াছড়ির মহালছড়ির ৬ এপিবিএনের কনস্টেবল ফয়সাল আহমেদ।