২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ ইউনুস আলীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

গাইবান্ধার সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2019, 02:12 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

Image
সাংসদ মো. ইউনুস আলী সরকার, ফাইল ছবি

সাংসদ মো. ইউনুস আলী সরকার, ফাইল ছবি

শুক্রবার এক শোকবার্তায় তিনি ইউনুস আলীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

৬৬ বছর বয়সী ইউনুস আলী ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল ৯টায় সেখানেই তার মৃত্যু হয়।

সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন।

গাইবান্ধার এমপি ইউনুস আলীর মৃত্যু