২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতার্তদের জন্য ১২ হাজার কম্বল বরাদ্দ

হতদরিদ্র ও শীতার্তদের বিনামূল্যে বিতরণের জন্য ১২ হাজার ৩০০টি কম্বল এবং শিশুদের জন্য শীতবস্ত্র কিনতে ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 06:32 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার জন্য আট হাজার শুকনা খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে।

দেশের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় হতদরিদ্র ও শীতার্ত জনগোষ্ঠীর কথা বিবেচনায় নিয়ে দুর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান রোববার এই বিশেষ বরাদ্দ দেন বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কনকনে শীতে কম্বলের আশায় ছিন্নমূল মানুষ  

এতে বলা হয়, কুড়িগ্রামে আড়াই হাজার, দিনাজপুরে দুই হাজার, ঢাকার সাভার পৌরসভার জন্য দুই হাজার, ঝিনাইদহের হরিণাকুন্ডের জন্য ৫০০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ৩০০ এবং সুনামগঞ্জের জন্য পাঁচ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রাজশাহী, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, গোপালগঞ্জ ও সুনামগঞ্জ জেলার প্রতিটিতে এক লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা শিশুদের শীতবস্ত্র কেনার জন্য বরাদ্দ দিয়েছে সরকার।