আনসারুল্লাহ বাংলা টিমের ৪ সদস্য রিমান্ডে
সন্ত্রাসবিরোধি আইনের মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই মতিউর রহমান শুক্রবার তাদের আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চাইলেও শুনানি শেষে না নাকচ করে ঢাকার মহানগর হাকিম বাকী বিল্লাহ চার দিনের হেফাজত মঞ্জুর করেন।
আসামিরা হলেন- চাঁদপুরের আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী(৩৮), নোয়াখালীর মেহেদী হাসান শাকিল ওরফে বাবু(২০), আব্দুল আল মামুন (১৮) ও নাজমুল হাসান (২৯)।
বুধবার রাতে রাজধানীর শাহ আলী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছে উগ্রবাদী বই, লিফলেট, ইলেকট্রনিক সার্কিট, ডিভাইস, ব্যাটারি ও মোবাইল ফোন পাওয়া যায়।
