ভাটারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর ভাটারায় রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ফাইল ছবি
নিহত বাচ্চু মিয়া (৫২) একটি মাংসের দোকানের কর্মচারী। তার বাড়ি বাড্ডার বেরাইদ এলাকায়। ভোর সাড়ে ৫টার দিকে রাস্তা পার হতে গিয়ে তিনি অটোরিকশার ধাক্কায় আহত হন।
তার ভাগ্নে সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাচ্চুকে প্রথমে নেওয়া হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সকাল ৯টার দিকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত শেষে সন্ধ্যার পর বাচ্চু মিয়ার স্বজন লাশ বুঝে নিয়ে যান বলে জানান এই পুলিশ পরিদর্শক।
