২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সেই আইনজীবীকে ছেড়ে দিয়েছে পুলিশ

খালেদা জিয়ার জামিনের আবেদন শুনানি ঘিরে কড়া নিরাপত্তার মধ্যে সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে প্রিজন ভ্যানে তুলা আইনজীবীকে ছেড়ে দিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2019, 08:15 PM

Updated : 18 Aug 2022, 06:14 PM

বৃহস্পতিবার বিকালে বার কাউন্সিলের এক সদস্যের জিম্মায় ফয়েজ উদ্দিন নামে ওই আইনজীবীকে ছেড়ে দেওয়া বলে ডিএমপির রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে হাইকোর্টের মাজার গেইট এলাকায় ফয়েজ নিজেকে আইনজীবী দাবি করে আদালতে ঢুকতে চান।

“পরিচয় জানতে চাইলে, তিনি নিজের পরিচয় না দিয়ে ও পরিচয়পত্র না দেখিয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় তাকে প্রিজন ভ্যানে তুলে রাখা হয়েছিল।”

পুরনো খবর:

পরিচয় দিতে নারাজ ‘আইনজীবী’ প্রিজন ভ্যানে