ঢাকাস্থ চাঁদপুর জেলার সাংবাদিকদের কৃতি সন্তানদের সংবর্ধনা
ঢাকায় কর্মরত চাঁদপুরের সাংবাদিকদের কৃতি সন্তানদের সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরাম।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে ঢাকাস্থ চাঁদপুর জেলার সাংবাদিকদের সন্তানদের মধ্যে যারা পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে, এমন ১৫ জনকে ক্রেস্ট, সনদ ও বৃত্তি দেওয়া হয়।
নাশিতা মালিক, আহলান মালিক, নাবিহা তাসনিম, নুবিয়া তাসনিম, মিনহাজ তালুকদারসহ ১৫ জন শিক্ষার্থী ক্রেস্ট, সনদ ও বৃত্তি গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, সাবেক এমপি অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা, ভূমি সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানা, শিক্ষা মন্ত্রণালয়ের উপ প্রকল্প পরিচালক ড. হারুনুর রশিদ রুবেল, যমুনা গ্রুপের পরিচালক এবিএম সামছুল হাসানসহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ।
