২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে মটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হওয়ার সময় মটরসাইকেল ধাক্কায় একব্যক্তির মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2019, 09:29 PM

Updated : 08 Apr 2022, 05:07 PM

নিহত আব্দুল্লাহ আল মামুন (৪০) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গাড়ি চালক ছিলেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামের মৃত আবুল কাশেম সরকারের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাদ্দাম মার্কেটের কাছে এঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাস্তা পার হওয়ার সময় মামুন চলন্ত মটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়েন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত বলে জানান।

মামুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া স্কুলছাত্র সিয়াম আলম ও ইফরান সাংবাদিকদের জানান, কোচিং শেষে তারা বাসায় ফিরছিল। দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে মামুনকে ছিটকে পড়তে দেখে। মটরসাইকেলটি পড়ে গেলেও দুই আরোহী দ্রুত উঠে যাত্রাবাড়ি দিকে চলে যায়।

নিহতের চাচা জাহাঙ্গীর জানান, মামুন মাগরিবের নামাজ শেষে ব্যক্তিগত কাজে বের হয়েছিলেন।

তিন সন্তানের জনক মামুন যাত্রাবাড়ীর শনির আখড়ায় পরিবার নিয়ে থাকতেন।