২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2019, 03:54 PM

Updated : 18 Aug 2022, 06:10 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপ্রধানের সঙ্গে সরকার প্রধানের সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে রাষ্ট্রপতির প্রেস উইং থেকে জানানো হয়েছে।   

সাধারণত বিদেশ সফর থেকে ফিরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন বিষয়ে অবহিত করেন প্রধানমন্ত্রী।

এর আগে ১৬ অক্টোবর বঙ্গভবনে গিয়েছিলেন শেখ হাসিনা।

চলতি নভেম্বর মাসে দুবাই এয়ার শোতে অংশ নিতে আরব আমিরাত এবং পরে বাংলাদেশ-ভারতের মধ্যে প্রথম দিবারাত্রি টেস্ট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা যান শেখ হাসিনা।