এশিয়ান এইজকে হুমকি, ডিইউজের উদ্বেগ
ইংরেজি দৈনিক দ্য এশিয়ান এইজ না ছাপানো বন্ধের হুমকিতে উদ্বোগ প্রকাশ করেছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সংগঠনটির সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী মঙ্গলবার এক বিবৃতিতে হুমকিদাতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
১৯ নভেম্বর রাত ৮টায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তি প্রেসে গিয়ে এশিয়ান এইজ পত্রিকা না ছাপানোর হুমকি দেয় বলে অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি করেন পত্রিকাটির জ্যেষ্ঠ প্রতিবেদক প্রমথ রঞ্জন বিশ্বাস।
ঢাকার তেজগাঁও শিল্প এলাকার একটি প্রেস থেকে প্রকাশিত হয় এশিয়ান এইজ।
