‘নব্য জেএমবি’র ৪ সদস্য গ্রেপ্তার
‘আইএসের প্রচারের জন্য’ ভিডিও ধারণে জড়িত চারজনকে ঢাকার রমনা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে গ্রেপ্তার এই চারজন নব্য জেএমবির সদস্য বলে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট জানিয়েছে।
এই চারজন হলেন- আরিফ মোল্লা (২৮), ইলিয়াস হোসেন ওরফে মিঠু (২৮), ফরহাদ আলী ওরফে ফুয়াদ (৩১) এবং মুনতাসিম বিল্লাহ ওরফে সাব্বির (২১)।
সিটিটিসি কর্মকর্তারা বলেন, এই চারজন নব্য জেএমবির সক্রিয় সদস্য। তারা ২০১৮ সালের মাঝামাঝিতে বগুড়ার দুপচাচিয়া থানার সঞ্জয়পুর গ্রামের নাগর নদীর তীরে নব্য জেএমবি সদস্য রাকিবুল হাসান ওরফে আরতুগুলের নেতৃত্বে আইএসের মিডিয়ায় প্রচারের জন্য একটি ভিডিও ধারণ করেছিল।
“তাদের ব্যাপারে আমরা নিয়মিত মনিটরিং করি। তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর মৎস্য ভবন সংলগ্ন রমনা স্টার গেইটের সামনে থেকে তদের গ্রেপ্তার করা হয়।”
তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে রমনা থানায় মামলা হয়েছে বলে জানান সাইফুল।
