বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের প্রস্তুতি সভা গণভবনে
আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হয়েছে গণভবনে।
বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিতে এই সভায় সভাপতিত্ব করেন জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভার শুরুতেই জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন বাস্তবায়ন কমিটির সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী আগামী বছরের ১৭ মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচির নানা দিক তুলে ধরেন।
সভায় জানানো হয়, আগামী ১৭ মার্চ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের আগে আগামী ৮ ডিসেম্বর থেকে ১০০ দিন দিন গণনা শুরু হবে বলেও সভায় জানানো হয়।
সভায় জাতীয় কমিটির সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামসহ কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিকও উপস্থিত ছিলেন।
এছাড়াও ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
