২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিযোগিতা কমিশনের নতুন প্রধান মফিজুল

সদ্য সাবেক বাণিজ্য সচিব মফিজুল ইসলামকে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের নতুন চেয়ারপার্সন নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 03:18 PM

Updated : 18 Aug 2022, 06:00 PM

আগামী তিন বছরের জন্য তাকে নিয়োগ দিয়ে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করেছে।

জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব মফিজুল ৮ সেপ্টেম্বর বাণিজ্য সচিবের দায়িত্বে থাকা অবস্থায় অবসরোউত্তর ছুটিতে (পিআরএল) যান।

প্রজ্ঞাপনে বলা হয়, অভোগকৃত অবসর উত্তর ছুটি স্থগিত বা বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে সরকারের জ্যেষ্ঠ সচিব পদমর্যাদা ও বেতনক্রম ভোগ করবেন তিনি।