২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনে সায়

গাজীপুরের উন্নয়নে মহাপরিকল্পনা প্রণয়ন এবং আবাসনের জন্য পরিকল্পনা পাস করতে ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ, আইন ২০১৯’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 07:23 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমাবার তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে পরে সচিবালয়ে সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সচিব বলেন, “এর আগে মন্ত্রিসভায় আইনটি নীতিগত অনুমোদনের পর মোটামুটি একই রকম আছে। চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের মতো করে এ আইন করা হয়েছে। তেমন বড় পরিবর্তন নেই।”

২২ জনকে নিয়ে এই কর্তৃপক্ষ গঠন করা হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, একজন চেয়ারম্যান, চারজন সার্বক্ষণিক সদস্য, গাজীপুর জেলা প্রশাসক, বুয়েটের নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান, গণপূর্ত, ভূমি, পরিবেশ এবং বিমান মন্ত্রণালয়ের একজন করে উপসচিব থাকবেন।

এছাড়া গণপূর্ত অধিদপ্তরের একজন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, সরকার মনোনীত ওই এলাকার একজন নারীসহ তিনজন বিশিষ্ট নাগরিক এবং গাজীপুর শিল্প ও বণিক সমিতির একজন প্রতিনিধি এবং উন্নয়ন কর্তৃপক্ষের সচিব থাকবেন বোর্ডে।

এখানে মনোনীতরা তিন বছরের মেয়াদে নিযুক্ত হবেন বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

“কর্তৃপক্ষের বিভিন্ন কাজের মধ্যে মূল কাজ হল মহাপরিকল্পনা প্রণয়ন এবং বিভিন্ন আবাসনের জন্য পরিকল্পনা পাস করা,” বলেন শফিউল আলম।