২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট চলছে ২৪ উপজেলা-ইউপি-পৌরসভায়

দেশের আটটি উপজেলা পরিষদ, দুটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সেই সঙ্গে চলছে ৪৭টি জেলার ১০৬ ইউনিয়ন পরিষদের বিভিন্ন পদে উপ নির্বাচন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2019, 09:49 AM

Updated : 10 Oct 2022, 09:30 PM

পুরনো খবর:

২৪ উপজেলা-ইউপি-পৌরসভায় ভোট সোমবার

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন পরিচালনা) মো. আতিয়ার রহমান জানান, সোমবার সকাল ৯টা থেকে এসব নির্বাচনী এলাকায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এর মধ্যে চারটি উপজেলা, তিনটি ইউনিয়ন পরিষদ, দুটি পৌরসভা ও একটি ওয়ার্ডে ইভিএমে ভোট হচ্ছে। বাকিগুলোতে ভোটগ্রহণ হচ্ছে ব্যালট পেপারে।

Image
ভোলার লালমোহন পৌর সভায় সোমবার প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেন তারা।

ভোলার লালমোহন পৌর সভায় সোমবার প্রথম বারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেন তারা।

গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সে অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর যাচাই-বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

৮ উপজেলা

বিভিন্ন কারণে আটকে থাকা ৮ উপজেলায় নির্বাচন হচ্ছে সোমবার। উপজেলাগুলো হলো- শেরপুর সদর, নেত্রকোণার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

২ পৌরসভা

বাহ্মণবাড়িয়ার নবীনগর ও ভোলার লালমোহন পৌরসভায় ভোট চলছে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে।