ঢাবির ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাব এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
