২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএর কাছে ব্যক্তিগত গাড়ির তথ্য চেয়েছে দুদক

বিআরটিএ থেকে গত পাঁচ বছরে ২৫০০ সিসি বা তার বেশি ক্ষমতা সম্পন্ন যেসব ব্যক্তিমালিকানাধীন গাড়ির নিবন্ধন দেওয়া হয়েছে তার তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2019, 02:40 PM

Updated : 08 Apr 2022, 04:46 PM

বুধবার বিআরটিএ চেয়ারম্যানের কাছে পাঠানো দুদক মহাপরিচালক (বিশেষ তদন্ত) আ ন ম ফিরোজের এক চিঠিতে অবিলম্বে এসব তথ্য দিতে বলা হয়েছে।

চিঠিতে বলা হয়, “বিগত পাঁচ বছরে বিআরটিএ কর্তৃক রেজিস্ট্রেশনকৃত ২৫০০ বা তদূর্ধ্ব অশ্বশক্তি সম্পন্ন ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জীপগাড়ীর তালিকা সংযুক্ত ছক মোতাবেক প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল।”

চিঠির সাথে একটি ফরমও দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২৮ জুন একই বিষয়ে অনুরোধ করে বিআরটিএর চেয়ারম্যানকে দুদকের তৎকালীন মহাপরিচালক (বিশেষ তদন্ত) মোহাম্মদ জয়নুল বারী চিঠি দিয়েছিলেন বলে কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

তিনি বলেন, “ওইসব তথ্য চেয়ে দ্বিতীয়বারের মত এবার চিঠি দেওয়া হয়েছে।”