২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অগ্নিদগ্ধ হয়ে দুদক পরিচালকের স্ত্রীর মৃত্যু

নিজের বাসায় অগ্নিদগ্ধ দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফের স্ত্রী তানিয়া ইশরাত (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2019, 02:18 PM

Updated : 08 Apr 2022, 04:42 PM

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তানিয়ার মৃত্যু হয় বলে উত্তরা থানার ওসি নূরে আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, উত্তরা ছয় নম্বর সেক্টরের চার নম্বর সড়কের বাসায় বুধবার সন্ধ্যায় আগুনে দগ্ধ হয়েছিলেন তানিয়া।

“পরিবারের সদস্যরা বলছেন তানিয়া মানসিকভবে অসুস্থ ছিলেন, আত্মহত্যা করতেই তিনি নিজেই শরীরে আগুন দিয়েছেন। আগেও তিনি এরকম চেষ্টা করেছিলেন। তবে আমরা তদন্ত করে দেখছি,” বলেন ওসি নূরে আলম।

এ বিষয়ে জানতে দুদক পরিচালক মোহাম্মদ ইউসুফকে  ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

তানিয়ার ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার মাথা থেকে হাটুর উপর পর্যন্ত দগ্ধ ছিল। ভিসেরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।