২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রকল্প কাজে সন্তোষ শেখ হাসিনার

নেত্রকোনার শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের মহাপরিকল্পনার ‘পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন’ দেখে সন্তোষ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2019, 07:01 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

বুধবার প্রধানমন্ত্রী তার কার্যালয়ে এক বৈঠকে তার নামের এই প্রকল্পের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখেন।

তা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্তোষ প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। 

৫০০ একর জমির উপর ২ হাজার ৬৩৭ কোটি টাকা ব্যয়ে এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ ২০২১ সালে শেষ হবে। 

সেখানে ৪ হাজার শিক্ষার্থী পড়াশোনার করার সুযোগ পাবে, যার মধ্যে ২ হাজার ছাত্র, ২ হাজার ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে থাকবে ২০টি বিভাগ, ২০০ শিক্ষক ও ৩৫০ জন কর্মকর্তা-কর্মচারী।

বৈঠকে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ও বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য সাজ্জাদুল হাসান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. রফিকউল্লাহ খান, সিন্ডিকেট সদস্য ড. ফকরুল আলম, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি কাজী নাসির, ট্রেজারার ড. সুব্রত কুমার আদিত্য, রেজিস্টার কাজী নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।