২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যায় স্থগিত ইউপিগুলোতে ভোট ১৬ সেপ্টেম্বর

বন্যার কারণে স্থগিত ইউনিয়ন পরিষদগুলোতে আগামী ১৬ সেপ্টেম্বর নির্বাচন হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 09:41 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

মঙ্গলবার এসব এলাকার ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইসির উপ সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত কমিশনের নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

গত ২৫ জুলাই এসব ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু বন্যায় জামালপুর, টাঙ্গাইল, গাইবান্ধা ও রাজবাড়ী জেলার এসব ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়।

ইউপিগুলো হলো-গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ, গাইবান্ধা সদরের বোয়ালী। রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নাগরপুর, গয়হাটা, মোকনা। জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ এবং বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ।

উপজেলা-পৌরসভায় ভোট ১৪ অক্টোবর

ইসির কর্মকর্তারা জানান, উপজেলা ও পৌরসভাসহ স্থানীয় সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন হবে ১৪ অক্টোবর।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। আর ভোট হবে ১৪ অক্টোবর।

৮ উপজেলা

বিভিন্ন কারণে আটকে থাকা ৮ উপজেলায় নির্বাচন হবে ১৪ অক্টোবর। উপজেলাগুলো হলো- শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ, ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর, নোয়াখালীর কবিরহাট ও চট্টগ্রামের সাতকানিয়া।

৯ পৌরসভা

উপজেলা নির্বাচনের পাশাপাশি আগামী ১৪ অক্টোবর ৩ পৌরসভায় সাধারণ নির্বাচন এবং ৬ পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচন হবে।

পৌরসভাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, ঢাকার দোহার ও ভোলার লালমোহন পৌরসভায় সাধারণ নির্বাচন এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫নং সাধারণ ওয়ার্ড, রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৩ নং সাধারণ ওয়ার্ড, নীলফামারীর জলঢাকা পৌরসভার ১ নং সাধারণ ওয়ার্ড, মাদারীপুরের রাজৈর পৌরসভার ৪ নং সাধারণ ওয়ার্ড, নড়াইলেই নড়াইল পৌরসভার ৮ নং সাধারণ ওয়ার্ড এবং  লোহাগড়া পৌরসভার ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের উপ-নির্বাচনের ভোট হবে ১৪ অক্টোবর। 

পুরনো খবর:

বন্যায় চার জেলায় ইউপি ভোট স্থগিত