২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সোশাল ইসলামি ব্যাংকের ১৩ কর্মকর্তাকে দুদকে তলব

জালিয়াতির মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সোশাল ইসলামি ব্যাংকের ১৩ কর্মকর্তাসহ ১৫ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2019, 11:07 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানান, ৪ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত সময়ে তাদেরকে সেগুনবাগিচার কার্যালয়ে হাজির হতে উপ-পরিচালক সামছুল আলম নোটিস দিয়েছেন।

এদের মধ্যে ব্যাংকটির ঋণগ্রহীতা মেসার্স আল আমিন সুইটস অ্যান্ড ক্রেকার্স ও মেসার্স আল আমিন বেভারেজ লিমিটেডের উপ-ব্যবস্থাপক শিবলী মির্জা এবং সাস ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলমকে ৪ সেপ্টেম্বর হাজির হতে হবে।

পরদিন ব্যাংকটির জিইসি মোড় শাখার এফএভিপি মোহাম্মদ সালাউদ্দিন ও মোহাম্মদ জামিল আনোয়ার এবং ভিপি সাব্বির আহমেদ ওসমানীকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।  

ব্যাংকটির আগ্রাবাদ শাখার জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা আবু ইমরান, এফএভিপি (ফরেন এক্সচেঞ্জ) জামিল আনোয়ার, ভিপি আবু তাহের, এসভিপি ফোরকানউল্লাহ ও এভিপি মাহফুজ আমিনকে ৮ সেপ্টেম্বর ডেকেছে দুদক।

৯ সেপ্টেম্বর ব্যাংকটির নির্বাহী কর্মকর্তা নাইমুল আলম, ইভিপি জাহাঙ্গীর খালেদ, এফএভিপি মোহাম্মদ জসিম উদ্দিন, এসএভিপি নাসিরউদ্দিন চৌধুরী এবং এভিপি এএসএম ওয়াকারউদ্দিনকে হাজির হতে বলা হয়েছে।