২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসি লাগানোর সময় ৭ তলা থেকে পড়ে মৃত্যু

ঢাকার মিরপুরের একটি ভবনের সপ্তম তলায় শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি) লাগানোর সময় পড়ে একজনের মৃত্যু ঘটেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 09:08 PM

Updated : 18 Aug 2022, 05:42 PM

নিহতের নাম মিজানুর রহমান (৩০)। তিনি বিদ্যুতের মিস্ত্রি ছিলেন।

বৃহস্পতিবার বিকালে মিজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সন্ধ্যায় তার মৃত্যু ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন।

মিজানের খালাতো ভাই মাইনুল হাওলাদার হাসপাতালে সাংবাদিকদের জানান, মিরপুর ১০ নম্বর সেকশনের একটি বাড়ির সাত তলায় বাইরের অংশে এসির যন্ত্র লাগানোর সময় নিচে পড়ে যান মিজান। 
মিজানের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলার আলোকদিয়া গ্রামে। ঢাকায় মুগদা এলাকায় থাকতেন তিনি।