২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিভিশন মালিকদের সাক্ষাৎ

বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2019, 05:46 PM

Updated : 08 Apr 2022, 04:38 PM

বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করলে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম পরে সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আগে একটা টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশন। আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকারে আসার পর টেলিভিশন চ্যানেলগুলোকে (বেসরকারি খাতে) উন্মুক্ত করে দেয়। চ্যানেলগুলোকে স্বাধীনভাবে সংবাদ প্রচারের সুযোগ দেওয়া হয়েছে।”

অ্যাটকো'র কার্যনির্বাহী পরিষদের সদস্যরা জানান, আগামী ১ অক্টোবর থেকে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে পূর্ণাঙ্গ সম্প্রচার চালু করার লক্ষ্যে স্যাটেলাইট কর্তৃপক্ষের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

কেবল টিভিকে ডিজিটাইজ করে পে-চ্যানেলে রূপান্তর করার আবেদন জানান অ্যাটকোর সদস্যরা।

ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, একাত্তর টেলিভিশনের নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক বাবু, সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়েরসহ সংগঠনের সদস্যরা এই সময় উপস্থিত ছিলেন।