২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে তিতুমীর কলেজ ছাত্রের মৃত্যু

ডেঙ্গুর বিস্তারের মধ্যে মশাবাহিত এই রোগে প্রাণ হারালেন ঢাকার সরকারি তিতুমীর কলেজের এক ছাত্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2019, 07:11 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে মেহেদী হাসান নামে অর্থনীতির স্নাতকোত্তরের এই শিক্ষার্থীর মৃত্যু হয় বলে ওই হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদুর রহমান শুভ জানান।

ডেঙ্গুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু 

হাসপাতালটির আইসিইউতে দায়িত্বরত স্টাফ নার্স কাজী শ্যামলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডেঙ্গু নিয়ে সোমবার রাত সাড়ে ১২টার দিকে ভর্তি হন মেহেদী। তার অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টা ৩৮ মিনিটে তিনি মারা যান।”

কুমিল্লার মুরাদনগরের ছেলে মেহেদী ঢাকায় থাকতেন কলেজের পাশের শহীদ আক্কাসুর রহমান আঁখি ছাত্রাবাসের ২০১ নম্বর কক্ষে।

ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে আরেকজনের মৃত্যু

তার বন্ধু তিতুমীর কলেজের আরেক ছাত্র ওয়াহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রচণ্ড জ্বর হলে সপ্তাহ খানেক আগে মেহেদীকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

“অবস্থার অবনতি হলে সোমবার তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসা হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার ডেঙ্গু হয়েছে। প্লাটিলেট কমে ১৭ হাজারের নিচে চলে এসেছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন।”