২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2019, 12:20 AM

Updated : 08 Apr 2022, 04:30 PM

ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ফিরোজ কবিরের মৃত্যু হয় বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মফিজুর রহমান জানিয়েছেন।

ফিরোজ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্র। বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন তিনি।তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে।

ফিরোজের বন্ধু ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফিরোজ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি ছিল। গতকাল সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় স্কয়ার হাসপাতালে।সেখানেই রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।”

গেল মাসের শুরুর দিকে ঢাকায় মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রকোপ শুরু হয়, যা চলতি মাসে ব্যাপক আকার নিয়েছে। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়েছে।

ফিরোজকে নিয়ে ডেঙ্গুতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে, যদিও সরকারি হিসাবে মৃতের সংখ্যা আটজন বলা হচ্ছে।