২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় মীর সিমেন্টের ত্রাণবাহী ট্রাক, আহত ৩

উত্তরবঙ্গে বন্যাকবলিত এলাকায় ত্রাণবিতরণে যাওয়া মীর সিমেন্টের একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 11:27 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

মঙ্গলবার প্রত্যুষে (ভোর ৪টায়) টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় ট্রাকটি রাস্তায় উল্টে যায় বলে কোম্পানির পক্ষ থেকে জানান হয়েছে।

মীর সিমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাতে মীর সিমেন্টের একটি ত্রাণবাহী ট্রাক সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে। আরেকটি ট্রাক গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলার উদ্দেশ্যে যাত্রা করে।

ভোর ৪টার দিকে টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় গাইবান্ধার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ত্রাণবাহী ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকের চালক, চালকের সহকারী ও মীর সিমেন্টের একজন স্বেচ্ছাসেবী আহত হন।

তাদেরকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দীর্ঘ ৪ ঘন্টার প্রচেষ্টায় স্থানীয় এলাকাবাসী ও হাইওয়ে পুলিশের সহযোগিতায় ত্রানবাহী ট্রাকটি উঠানো হয়। পরে ট্রাকটি আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে।