২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনহার বিরুদ্ধে হুদার মামলার প্রতিবেদন ফের পিছিয়েছে

ক্ষমতার অপব্যবহার ও উৎকোচ গ্রহণের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৩ সেপ্টেম্বর ঠিক করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2019, 06:32 PM

Updated : 18 Aug 2022, 05:37 PM

মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার প্রতিবেদন নতুন তারিখ ঠিক করেন।

সাবেক বিএনপি নেতা নাজমুল হুদা গত বছর ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে তিনি বিচারপতি সিনহার বিরুদ্ধে ৩ কোটি ২৫ লাখ টাকা উৎকোচ দাবি করার অভিযোগ করেন।

দুর্নীতির মামলা হওয়ায় এটি তদন্ত করছে দুদর্নীতি দমন কমিশন।

তদন্তের অংশ হিসেবে গত ২৮ জুলাই নাজমুল হুদার বক্তব্য নিয়েছিল দুদকের একটি দল।

পুরনো খবর:

সিনহার বিরুদ্ধে মামলায় হুদার বক্তব্য নিল দুদক