২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীরে ওষুধ ছিটানো সেই মশক নিধনকর্মী বরখাস্ত

হজক্যাম্পে হজযাত্রীদের উপর ফগার দিয়ে ওষুধ ছিটানো মশা নিধনকর্মীকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 10:00 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

গত ৩ অগাস্ট রাজধানীর আশকোনা হজক্যাম্পে মশার ওষুধ ছিটানোর একটি ভিডিও ভাইরাল হয় ফেইসবুকে।

তাতে দেখা যায়, একজন মশক নিধনকর্মী ফগার হাতে দ্রুত ধোঁয়া উড়িয়ে যাচ্ছেন। সেখানে বসে থাকা মানুষের উপরও তা স্প্রে করা হচ্ছে, যা যে কোনো মানুষের জন্যও ক্ষতিকর বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন।

সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসিয়াল ফেইসবুক পাতায় জানানো হয়, ওষুধ ছিটানো সেই কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

“গত ৩ আগস্ট আশকোনা হজ্জ ক্যাম্পে সম্মানিত হাজীদের প্রতি দৃষ্টি না রেখে অবিবেচকের মতো মশার ঔষধ ছিটানোর অপরাধে মশক নিধন কর্মী মো.  হুমায়ন কবিরকে বরখাস্ত করা হয়েছে।”

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি মেয়র আতিকুল ইসলামের নজরে আসার পর তিনি এই ব্যবস্থা নিতে বলেন।

“মাননীয় মেয়র মহোদয় বিষয়টি দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। এরপর তাকে বরখাস্ত করা হয়েছে।”