২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ডেঙ্গুতে প্রাণ গেল কিশোরের

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কিশোরের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2019, 01:41 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

মৃত হাসান (১৩) ভোলার দৌলতখান উপজেলার চরমালিপা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সোমবার সকাল পৌনে ১০টায় তার মৃত্যু হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ভোলা থেকে আনার পর রোববার রাত একটার দিকে হাসানকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া ভর্তি হন।

এনিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেলেন বলে নাসির জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিকেল কলেজে ১৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছে ৫৭০ জন।