২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় একজনকে ছুরি মেরে হত্যা

রাজধানীর মেরুল বাড্ডায় ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2019, 11:39 PM

Updated : 18 Aug 2022, 05:36 PM

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই আব্দুল খাঁন জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেরুল বাড্ডার আনন্দনগর এলাকায় শনিবার রাতে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাদা চেক লুঙ্গি, কালো সবুজ ডোরা-কাটা গেঞ্জি পরিহিত ওই ব্যক্তির বুকের বাঁ পাশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

তাকে কে বা কারা মেরেছে, সে সম্পর্কে কিছু জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা আব্দুল খাঁন।