২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী ফিরছেন বৃহস্পতিবার

দুই সপ্তাহের সফর শেষে বৃহস্পতিবার লন্ডন থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2019, 11:13 PM

Updated : 08 Apr 2022, 04:32 PM

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক শনিবার রাতে এই তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি সফর ও নিজের চোখের চিকিৎসা শেষে ৭ তারিখ রাতে দেশের উদ্দেশে রওনা হয়ে ৮ তারিখে (বৃহস্পতিবার) দেশে পৌঁছাবেন বলে আমরা জেনেছি।”

এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার বলেন, “৭ তারিখ লন্ডন সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে রওনা হয়ে ৮ তারিখ দুপুরের দিকে মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।”

গত ১৯ জুলাই সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।

এই সফরে তিনি ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নিয়ে লন্ডনে আয়োজিত এক সম্মেলনে যোগ দেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও করিয়েছেন তিনি।