২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে পেলের ভিডিও বার্তা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মানুষকে ঐক্যবদ্ধ করতে ‘আর্থ কাপ’ টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাশে চেয়ে একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে।

সৈয়দ নাহাস পাশা

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2019, 12:43 AM

Updated : 10 Oct 2022, 09:17 PM

আর তার ওই ভিডিও বার্তা পৌঁছে দিতে শেখ হাসিনার সাক্ষাৎ চান পেলে ফাউন্ডেশনের বিশেষ প্রতিনিধি সাইফুল আমিন ভূঁইয়া।

ভিডিও বার্তায় পেলে বলেন, “হ্যালো প্রধানমন্ত্রী হাসিনা, আপনার জন্য শুভ কামনা। একসঙ্গে কাজ করার সুযোগ সেটা হবে দারুণ, এই কথাটাই আপনাকে বলতে চাই। আমি মনে করি, এটা সবার জন্যই ভালো হবে। আশা করি, শিগগিরই আপনার দেখা পাব।”

‘পেলে ইনিশিয়েটিভ ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ওয়ার্ল্ড পিস’ এর অংশ হিসেবে এই টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা জানিয়ে গত ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটি চিঠি পাঠিয়েছিলেন পেলে।

Image
পেলের সঙ্গে সাইফুল আমিন ভূঁইয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চান এই কানাডা প্রবাসী

পেলের সঙ্গে সাইফুল আমিন ভূঁইয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ চান এই কানাডা প্রবাসী

বর্তমানে লন্ডনে অবস্থানরত কানাডা প্রবাসী সাইফুল আমিন ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে সরাসরি এই ভিডিওটি পৌঁছে দিতে চেয়েছিলেন তিনি। তা এখনও সম্ভব হয়নি।

‘আর্থ কাপ’ ফুটবলের উদ্যোগে হাসিনাকে চান পেলে  

পেলে আর্থ কাপ প্রকল্পের সঙ্গে জড়িত এই বাংলাদেশি বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পৃথিবীকে বাঁচানোর আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাজে অভিভূত বলেই পেলে তাকে ভিডিও বার্তা পাঠান ও চিঠি লেখেন ।”

এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্তা দিলে সেটিও পেলের কাছে পৌঁছে দিতে চান তিনি।

 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ এই ফুটবল টুর্নামেন্টে সম্পৃক্ত হবে বলেও আশা প্রকাশ করেন সাইফুল।