২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজধানীর মৎস্য ভবনের সামনে বালুভর্তি একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির প্রাণ গেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 11:36 AM

Updated : 08 Apr 2022, 04:31 PM

বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান জানান।

তিনি বলেন, শাহবাগের দিকে থেকে আসা ট্রাকটি মৎস্য ভবনের সামনের রাস্তায় আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। 

গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আবুল হাসান জানান, পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছে।