২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন শাহরুখ পিকলু

চির বিদায় নিয়েছেন লেখক এস এম শাহরুখ পিকলু।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2019, 12:12 AM

Updated : 18 Aug 2022, 05:36 PM

বুধবার সকালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৫৫ বছর।

কবিতা, ছোট গল্প লিখতেন শাহরুখ পিকলু। তার স্ত্রী একটি দূতাবাসে কর্মরত; একটি ছেলেও রয়েছে তাদের।

এই লেখকের স্ত্রী সামিনা আহসানের নিজের ফেইসবুক পাতায় বুধবার সকালে স্বামীর মৃত্যুর খবর জানান।

 

সেইন্ট গ্রেগরিজ হাইস্কুলে স্কুলজীবন এবং ও নটরডেম কলেজে কলেজজীবন কাটানোর পর বুয়েটে পড়াশোনা করেন শাহরুখ পিকলু।

ছাড়পত্র ডটকমের সম্পাদক মারিয়া সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সকালেই তিনি মারা গেছেন জেনেছি।

“পিকলু ভাই আমাদের ভার্চুয়াল বন্ধু। তিনি অসাধারণ এখন লেখক, তার মতামত ক্ষুরধার। তিনি আমাদের এখানে নানা ধরনের লেখালেখি করতেন।”

লেখালেখির ভার্চুয়াল জগতে শাহরুখ পিকলুর ছিলেন অনেক বন্ধু ও মুগ্ধ পাঠক।

তাদের একজন আক্কু চৌধুরী ফেইসবুকে লিখেছেন, “বড় আগেই চলে গেলেন আপনি … আপনার অভাব অনুভব করব।”

আক্কু 

তারিকুল লাভলু নামে একজন লিখেছেন, “পিকলু আমার ফেসবুক বন্ধু। সমবয়সী। তবে বুয়েটে ও আমার দু'বছর পরের ব্যাচ। যে পরিচয়ে একজন আরেকজনের খুব কাছের বন্ধু হয়, ব্যক্তিগত পর্যায়ে আমাদের সে পরিচয় নেই। কিন্তু ফেসবুকে আমি ওর লেখার একজন মন্ত্রমুগ্ধ পাঠক। সেই সুবাদেই মাঝেমধ্যে টুকটাক যে বার্তা আদানপ্রদান হতো, তাও ঐ লেখা ঘিরে, আমাদের পরস্পরের লেখা প্রসঙ্গেই। পরস্পরের সমালোচনা, আলোচনা, কটাক্ষ ও ভালোবাসা সবই থাকতো তাতে। এবং এভাবেই আমরা ফেসবুক জগতে দুজনের খুব ভালো বন্ধু। সেই অনুভবে কাছেরও বটে!

“আজ, এইমাত্র আক্কু ভাইয়ের পোস্টে প্রথম খবর পেলাম, পিকলু নেই। চলে গেছে অনন্তের পথ ধরে চির অজানার দেশে! কিছুদিন আগেই হসপিটালে ছিল ও। দিনকয়েক পরে হসপিটাল থেকে ফিরেও এলো খানিকটা সুস্থ্য হয়ে! এলো আর কোথায়?”