২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী হাসপাতালে ৫০০ মশারি দিলেন মেয়র আতিক

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য ৫০০ মশারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2019, 06:24 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

সোমবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের দেখতে যান। এ সময় ডেঙ্গু আক্রান্ত কয়েকজন রোগীর সঙ্গে কথা বলেন আতিকুল ইসলাম। তিনি তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন।

পরে আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ডেঙ্গু রোগীদের কাছ থেকে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালগুলোতে নির্ধারিত ফির অতিরিক্ত নেওয়া যাবে না।

“ডেঙ্গু রোগী নিয়ে কোনো বাণিজ্য করা যাবে না। কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া যাবে না। এসব বিষয় দেখতে আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকবেন।”

তিনি পাঁচশ মশারি হাসপাতালের পরিচালক উত্তম কুমার বড়ুয়ার কাছে হস্তান্তর করেন।

এ সময় ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান ও ডাক্তার জিন্নাত আলীসহ ডিএনসিসি এবং শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।