২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেবিচক চেয়ারম্যানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2019, 05:37 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

বৃহস্পতিবার বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাতে নিউ ইয়র্কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু করার ব্যাপারে আলোচনা হয়। 

বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান রাষ্ট্রদূতকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণসহ কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ, যাত্রীসুবিধা বৃদ্ধি ও মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে এভিয়েশন সেক্টরের নিরাপত্তা, ফ্লাইট সেফটি ও কার্গো পরিবহনে উন্নয়ন এবং অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।