কোরিয়ার প্রধানমন্ত্রীর ‘মিনিস্টার ইন ওয়েটিং’ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান
বাংলাদেশ সফররত দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োনের ‘মিনিস্টার ইন ওয়েটিং’ হিসেবে দায়িত্ব পালন করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
সোমবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, “মিনিস্টার ইন ওয়েটিং বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে ভালো দ্বি-পাক্ষিক সম্পর্ক প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দক্ষিণ কোরিয়ার মত একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মিনিস্টার ইন ওয়েটিং-এর দায়িত্ব পালন খুবই গুরুত্ব বহন করে।”
সাধারণত সফররত রাষ্ট্র ও সরকার প্রধানের ‘মিনিস্টার ইন ওয়েটিং’ কে হবেন, তা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত হয়।
প্রথম রাষ্ট্রীয় সফরে গত ১৩ জুলাই ঢাকা এসেছেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন।
