২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2019, 04:05 PM

Updated : 18 Aug 2022, 05:31 PM

সোমবার সকালে গণভবনে এ সৌজন্য সাক্ষাতে যান হাই কমিশনার।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী ও ভারতীয় হাই কমিশনার।

“আলোচনায় প্রধানমন্ত্রী কানেকটিভির ওপর গুরুত্বারোপ করেন,” বলেন তিনি।

সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন।