শুভেচ্ছা সফরে বাংলাদেশে ভারতীয় তরুণ সেনা কর্মকর্তারা
ভারতীয় সেনাবাহিনীর ১৫ জন তরুণ কর্মকর্তা সাত দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন।
কলকাতা হয়ে শনিবার তারা ঢাকায় পৌঁছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সেনা কর্মকর্তারা সস্ত্রীব এসেছেন। তারা বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করবেন।
গত বছর ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ জন তরুণ কর্মকর্তা তাদের স্ত্রীকে নিয়ে শুভেচ্ছা সফরে ভারত গিয়েছিলেন। এরপরই এলেন ভারতীয় সেনা কর্মকর্তারা।
আইএসপিআর বলছে, “এই ধরনের সফরের মধ্য দিয়ে উভয় দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক সম্পর্ক আরও বেগবান হবে।”
