ইউনাইটেড গ্রুপের পরিচালক শামীমের মায়ের মৃত্যু
ইউনাইটেড গ্রুপের পরিচালক খন্দকার মঈনুল আহসান শামীমের মা আনোয়ারা রহমান আর নেই।
বার্ধক্যজনিত নানা রোগে ভুগে শনিবার সকালে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে আনোয়ারা রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।
আনোয়ারা রহমান মঈনুল আহসান শামীমসহ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বামী প্রয়াত ওয়াহিদুর রহমান একজন কর কমিশনার ছিলেন।
