চলতি মাসেই ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চালু
ভারত ভ্রমণকারীদের সুবিধা দিতে ঢাকা-বেনাপোল রুটে চলতি মাসেই নতুন ট্রেন চালু হতে যাচ্ছে।
আগামী ২৫ জুলাই ট্রেনটির উদ্বোধনের সম্ভাব্য দিন ধরে বেনাপোল স্টেশনে সংস্কার কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান জানিয়েছেন।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এখানে ভিআইপি ওয়েটিং রুম নির্মাণ, ট্রেনে পানি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।”
ইন্দোনেশিয়া থেকে আনা নতুন কোচ দিয়ে আট ঘণ্টায় ঢাকা থেকে বেনাপোল ট্রেন চলাচলের একটি প্রস্তাব সোমবার বিকেলে বাংলাদেশ রেলওয়ের পশ্চিম বিভাগ থেকে রেলভবনে পাঠানো হয়েছে।
রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় বিভাগের মহাব্যবস্থাপক খোন্দকার শহীদুল ইসলাম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রেনটি ঢাকা থেকে রাত ১২টা ৪০ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৪০ মিনিটে বেনাপোল পৌঁছাবে। বেনাপোল থেকে দুপুর ১টায় ট্রেনটি ছেড়ে রাত ৯টায় ঢাকায় পৌঁছাবে।
“বেনাপোল থেকে ছাড়ার পর যশোর, চুয়াডাঙ্গা এবং ঈশ্বরদীতে বিরতি দেবে। ঈশ্বরদী থেকে সরাসরি ঢাকা চলে আসবে ট্রেনটি।”
ঈদের ছুটিতে কেউ বাড়ি ফিরছে, কেউ ফিরছে না। তাই প্রিয় মানুষকে বিদায় দিতে দেখা যায় বিমানবন্দর রেল স্টেশনে। ছবি: মাহমুদ জামান অভি
“বাকিগুলো সাধারণ কোচ। এতে বায়ো-টয়লেট থাকবে। সিটগুলো হবে আরামদায়ক। ঠাণ্ডা-গরম পানির ব্যবস্থা থাকবে।”
বেনাপোল স্টেশন মাস্টার জানান, বেনাপোল থেকে ঢাকা পর্যন্ত এ ট্রেনের টিকিটের মূল্য প্রস্তাব করা হয়েছে শোভন চেয়ার ৫০০ টাকা, শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার শ্রেণির টিকেট ১০০০ ও কেবিন এক হাজার ২০০ টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। এই ভাড়ার সঙ্গে বিরতিহীন সুবিধার জন্য ১০ শতাংশ চার্জ যোগ হবে।
নতুন ট্রেন চালুর বিষয়ে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিহির কান্তি গুহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে একটি প্রস্তাব এসেছে। আমরা এটা মন্ত্রণালয়ে পাঠাবো। এবিষয়ে রেলপথ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”
এছাড়া বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালানোর জন্যও রেলভবনে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খোন্দকার শহীদুল।
তিনি বলেন, “বনলতা এক্সপ্রেস ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে বিকেল ৫টা ৫৫ মিনিটে ছাড়বে। রাজশাহী থেকে ছাড়বে সন্ধ্যা ৭টায়। আবার ঢাকা থেকে ছেড়ে এসে সন্ধ্যা ছয়টায় রাজশাহী আসবে। সাতটায় গিয়ে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছাবে।
