২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির কাছে ৬ দূতের পরিচয়পত্র পেশ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন ছয় দেশের নতুন অনাবাসী দূত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 12:28 AM

Updated : 18 Aug 2022, 05:27 PM

বৃহস্পতিবার দূতরা বঙ্গভবনে গিয়ে পৃথক পৃথকভাবে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র দেন।

ওই ছয় দূত হলেন- বেলারুশের রাষ্ট্রদূত আন্দ্রেই আই রেজস্কি, মালির সেকোউ কাসে, পর্তুগালের কার্লোস জোসে দে পিনহো, আইসল্যান্ডের গুডমুন্ডুর আটেফানসন, সাইপ্রাসের হাইকমিশনার আগিস লোইজু, নামিবিয়ার হাইকমিশনার গাব্রিয়েল পি সিনিমবো।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়ৈন্টিফোর ডটকমকে বলেন, “নতুন দূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন তাদের কর্মকালে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।”

পর্যটন, তৈরী পোশাক এবং ওষুধসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উজ্জ্বল সম্ভাবনার কথা উল্লেখ করে আবদুল হামিদ নতুন দূতদের এসব সম্ভাবনা নিজ নিজ দেশের ক্ষেত্রে কাজে লাগানোর আহ্বান জানান।

রাষ্ট্রপতি অনাবাসী এই দূতদের কক্সবাজারের সমুদ্র সৈকত এবং সুন্দরবন ভ্রমণেরও আহ্বান জানান।

রাষ্ট্রপতি আশা করেন সামনের দিনগুলোতে দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক শক্তিশালী হবে।

অনাবাসীরা দূতরা তাদের কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান বলে জানান প্রেস সচিব।

ছয় দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের পৃথকভাবে গার্ড অব অনার দেয়।