২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ গঠন

মুখ্যসচিব মো. নজিবুর রহমানকে সভাপতি করে গঠিত হয়েছে স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2019, 10:38 PM

Updated : 18 Aug 2022, 05:25 PM

শুক্রবার মুখ্য সচিবের বাসভবনে এক মতবিনিময় সভায় এই পরিষদ গঠন করা হয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

২১ সদস্যের এই পরিষদে সাধারণ সম্পাদক হয়েছেন সিলেট রত্ন ফাউন্ডেশনের মহাসচিব টি এইচ এম জাহাঙ্গীর।

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে সৈয়দ ইফতেখার উদ্দিন আহমদ ও অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), সহ-সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক পদে মো. এহছানে এলাহী, সাংগঠনিক সম্পাদক পদে আখলাকুল আম্বিয়া, প্রচার সম্পাদক পদে নাজমুল হোসেন, উন্নয়ন ও পরিকল্পনা সম্পাদক পদে শেখ মো. শামীম ইকবাল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফারাবী রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে নার্গিস আক্তার দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্য থাকছেন ডা. সামন্ত লাল সেন, সি এম তোফায়েল সামী, জাফর রাজা চৌধুরী, ইশতিয়াক আহমদ চৌধুরী, চৌধুরী মো. আবু সাঈদ ও মো. জিল্লুর রহমান পাবেল।

সভায় আগামী ১০ জুলাই হুমায়ুন রশীদ চৌধুরীর মৃত্যুবার্যিকী পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাতীয় সংসদের সাবেক স্পিকার হুমায়ুন রশীদ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৩৮তম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন।