২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দোকানি খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে গভীর রাতে আততায়ীর ছুরির আঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2019, 01:07 PM

Updated : 08 Apr 2022, 04:20 PM

নিহত মো. ইউসুফ (৩৬) কুমিল্লার দেবিদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের বাসিন্দা। ঢাকায় থেকে মুদি দোকান চালাতো।

বুধবার গভীর রাতে যাত্রাবাড়ীর মীরহাজীরবাগ এলাকায় তার উপর হামলা হয় বলে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার রাত আড়াইটার দিকে মীরহাজীর বাগ বায়তুল আমান মসজিদসংলগ্ন নিজের দোকান বন্ধ করার সময় কে বা কারা ইউনুসকে ছুরিকাঘাত করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

“পুলিশের ধারলা ইউসুফ কোনো ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারে। আমরা খুনিদের গ্রেপ্তারে মাঠে নেমেছি।”